• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বামনডাঙ্গা স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি নিয়ে অবরোধ

দিনকাল বিডি / ২১৩ Time View
প্রকাশঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। শুক্রবার বিকালে অবরোধ কর্মসূচিতে হাজারও শিক্ষার্থী ও জনতা অংশ নেয়।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৫টা ৩৫মিনিটে বামনডাঙ্গা এসে পৌঁচ্ছিলে ছাত্র-জনতা ট্রেনটিকে অবরোধ করে দাবী আদায়ের লক্ষ্যে বিক্ষোভ করতে থাকে। এ সময় বক্তব্য রাখেন, আন্দোলন কমিটির ছাত্র সমন্বয়ক মো: সাব্বির আহমেদ, আবু রায়হান, আশরাফুল ইসলাম আশিক, আমানুল্লা আমান, মেহেদী হাসান সেতু, রাসেল প্রামানিক, মেহেদী হাসান, রেজওয়ান খান রুদ্র, ফাহিম প্রামানিক প্রমূখ।

খবর পেয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলাম ও সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহাবুর আলম স্টেশনে পৌচ্ছিলে ছাত্র-জনতা তাদের অবরূদ্ধ করে। পরে ট্রেন যাত্রাবিরতির দাবীতে ছাত্র-জনতার সাথে একতা ঘোষনা করেন প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নিজ উদ্যোগে রেলওয়ের সচিব সহ উচ্চ পদস্ত কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে রাত ৯টার সময় সমবেত ছাত্র- জনতার উদ্দেশ্যে বলেন, মুঠোফোনে রেলওয়ের মহা পরিচালক সর্দার শাহাদত আলী ট্রেনটির যাত্রা বিরতীর ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন। রোববার অফিসিয়ালভাবে বিস্তারিত জানানো হবে। রেলওয়ের উচ্চ পদস্ত কর্মকর্তাদের প্রতিশ্রুতিতে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। আটকে পড়া বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি রাত ৯টা ৪৫মিনিটে বামনডাঙ্গা হতে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category