আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘ উপজেলার সান্তাহার পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে মাদকদ্রব্য সেবন বিক্রি ও মাদককারবারিদের গ্রেপ্তারের দাবীতে মাদক বিরোধী এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সান্তাহার চা-বাগান এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
হোমিও চিকিৎসক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, সাবেক স্টেশন মাস্টার রেজাউল করিম, দারুল উলুম মাদরাসার মুফতি ফিরোজ আহমেদ, সাংবাদিক খায়রুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দিলদার আলম, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুছ, ওয়াহেদুজ্জামান, ওয়ার্ড বিএনপির সহসভাপতি বুলবুল আহমেদ, শ্রমিক নেতা আফতাব হোসেন, স্বপন হোসেন, রাকিবুল হাসান প্রমুখ। সমাবেশে অত্র ওয়ার্ডে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে এ পেশায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আইনপ্রয়োগকারি সংস্থার প্রতি আহবান জানানো হয়।