• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

অবশেষে বাগের হাটের সেই অফিস সহকারী পতিত পবন রায়ের বদলীর আদেশ

দিনকাল বিডি / ৩০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
অবশেষে বাগেরহাটের সেই মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী পতিত পবন রায়কে বদলীর আদেশ দেয়া হয়েছে। দিনকাল ডট কম সহ বিভিন্ন পত্র পত্রিকায় বাগেরহাট মহিলাবিষয়ক অধিদপ্তরের অনিয়ম ও দূর্নিতীর খবর প্রকাশিত হওয়ার পর মহিলা বিষয়ক অধিদপ্তর এ বদলির আদেশ দেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক (প্রশাসন) মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে দাকোপ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে পতিত পবন রায়কে অফিস সহকারী কাম –কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বদলি করা হলো।
পতিত পবন রায়ের বদলির আদেশে বাগেরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও প্রশিক্ষনার্থীরা সন্তুষ্ঠি প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছিক কয়েকজন প্রশিক্ষনাথী জানান, আমরা অনেক খুশি হয়েছি। পবন রায়ের মত এত খারাপ আমরা দেখিনি। তারা আরো জানান, অতিরিক্ত জেলা প্রসাশক রাজস্ব স্যার সোমবার আমাদের অফিস দেখতে আসলে আমারা স্যারকে বলেছিলাম আমাদের প্রশিক্ষন রুমে সিসি ক্যামেরা বসিয়েছে অন্য কোন রুমে সিসি ক্যামেরা নেই । এ নিয়ে পতিত পবন ও ডিডি ম্যাডাম যাইচ্ছা তাই বলেছে অমাদের দেখেনেয়ার হুমকী দিয়েছে ।

এবিষয় মহিলা বিষয়ক অধিদপ্তরের এক প্রশিক্ষক ক্ষোভের সহিদ দিনকাল বিডি কে বলেন, পতিত পবন রায়কে ষ্টান্ড রিলিজ করা উচিত ছিল। যেখানে এত পত্র পত্রিকায় তাদের দূর্নিতীর কথা তুলে ধরা হয়েছে আর আমাদের অধিদপ্তর সাধারন বদলি করলো এটা ভাবনার বিষয়। খতিয়ে দেখলে এর আসল রহস্য পাওয়া যাবে।

এদিকে গত ১৩ নভেম্বর বাগেরহাট জেলা আইনশৃংখলা কমিটির সভায় ও বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী পতিত পবন রায় ও উপ পরিচালক নাজমুন নাহার এর বিরুদ্ধে দূর্নিতী, অনিয়মের অভিযোগ বিষয়টি আলোচনা হয়।
উলেখ্য বাগেরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী পতিত পবন রায় ও উপ পরিচালক নাজমুন নাহার এর বিরুদ্ধে দূর্নিতী, অনিয়মের অভিযোগ দিনকাল ডট কম এ প্রকাশ হওয়ার পর কর্তৃপক্ষ এ বদলির আদেশ দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category