• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকার রিয়াল, দিরহাম সহ যাত্রী আটক

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: আড়াই কোটি টাকার রিয়াল, দিরহাম সহ দুবাইগামী যাত্রীকে আটক করা হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় জাকির হোসেন নামের ওই যাত্রীকে প্লেনের ভেতর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম।
তার বর্তমান ঠিকানা: ১১/১ শিক্কাটুলি, বংশাল, ঢাকা জিপিও-১০০০, ঢাকা। স্থায়ী ঠিকানা: গ্রাম-রামগঞ্জ, পো: রামগঞ্জ, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।
তিনি ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS-343 যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।
তার কাছে ৭,৭০,০০০ সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল ৩০ টাকা দরে ২,৩১,০০,০০০ টাকা) এবং ৪৬,০০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩,৮০,০০০ টাকা) পাওয়া যায়।
যাহা ২,০৫,৭১৪ মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশী টাকায় ২,৪৪,৮০,০০০।
বিমানবন্দরের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম কে জানান, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ আটক হওয়ায় ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে। উক্ত যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং পাচারকার্যে জড়িত থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category