• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

পার্বতীপুরে কেলোকা’য় বিদায় ও বরণ অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ে কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) প্রধান নির্বাহী (সিইএক্স) দ্বয়ের বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কেলোকা’র ক্যান্টিনে কেলোকা’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিদায় ও বরণ অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেলোকা’র সাবেক প্রধান নির্বাহী ও সদ্য পদোন্নতি প্রাপ্ত রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (যান্ত্রিক) প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম। আগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেলোকায় সদ্য যোগদানকৃত প্রধান নির্বাহী মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেলোকার কর্মব্যবস্হাপক (আর) মোঃ ময়েন উদ্দিন সরদার। উপস্থাপনায় ছিলেন সহ কর্মব্যবস্হাপক ধীমান ভৌমিক ও এসএসএই মাসুদ খান। বিদায়ী প্রধান নির্বাহীর ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন কেলোকা’র বিভিন্নস্হরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী ও আগত অতিথিদ্বয়কে ফুল,ক্রেষ্ট ও উপহার সামগ্রী দিয়ে সন্মাননা জানানো হয়। পরিশেষে বিদায়ী অতিথির আবেগঘন বক্তব্য সবাইকে আবেগ আপ্লূত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category