• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

১১ নং চরপুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সমাজসেবক মশিউর রহমান মিষ্টার

দিনকাল বিডি / ৩৪৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার ১১ নং চরপুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মশিউর রহমান মিষ্টার।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি ৯নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন। এলাকার উন্নয়ন, অসহায় মানুষের সহযোগিতা এবং যুব সমাজকে এগিয়ে নিতে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও জনগণের সেবা করার সুযোগ পেলে ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মশিউর রহমান মিষ্টার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
এদিকে, তাঁর ঈদের শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই তাঁর সামাজিক কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category