জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার দুরমুঠ ভূমিহীন মহিলা সমিতি কেন্দ্রে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের জোনাল ম্যানেজার মোহা. নজমূল হক।
এ সময় গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়া ম্যানেজার মো. ছায়ফুল ইসলাম, গ্রামীণ ব্যাংক দুরমুঠ শাখার ব্যাবস্থাপক মো. আব্দুল মজিদ, কেন্দ্র ব্যাবস্থাপক মোছা. বিউটি খাতুন, দুরমুঠ ভূমিহীন মহিলা সমিতির সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলান্দহ এরিয়া ম্যানেজার মো. ছায়ফুল ইসলাম জানান, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে মেলান্দহ এরিয়ার গ্রামীণ ব্যাংকের ১৩টি শাখায় মোট ১লক্ষ ২৫ হাজার বৃক্ষ রোপনের উদ্দেশ্যে সদস্যদের মাঝে চারা বিতরণ করা হয়। #