• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

আক্কেলপুরে মসজিদের অনুদানের নামে হাটের খাজনা আদায়

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা ঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূণগোপিনাথপুর তিন মাথার মোড়ের
হাটে আসা কৃষক ও পাইকারদের কাছ থেকে মসজিদের অনুদানের নাম করে খাঁজনার টাকা তুলছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তারা ওই টাকা নিজেদের পকেটে রাখেন বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার পুণগোপিনাথপুর তিন মাথার মোড়ে বসা হাটে বিভিন্ন এলাকা থেকে আসা কাঁচা মালের ব্যাপারীরা ওই হাটের কৃষকদের কাছ থেকে কাঁচা সবজি কিনে আবার বিভিন্ন হাটে গিয়ে বিক্রি করতে চলে যান।
সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত মাত্র দুই ঘন্টার মধ্যেই তিনমাথার মোড়ের অস্থায়ী হাটের সব কেনা-বেচা শেষ হয়ে যায়।

এই সুযোগে হাটে স্থানীয় বাসিন্দা হুমায়ন কবির, মামুন হোসেন, মুকুল হোসেন, আব্দুল হামিদ এবং বোরহান উদ্দিন মসজিদের অনুদানের নামে ওই অস্থায়ী হাট থেকে খাঁজনার টাকা উত্তোলন করেন। স্থানীয়দের অভিযোগ অস্থায়ী হাটের টাকা কেউ মসজিদে জমা দেন না। তারা নিজেদের পকেটে রাখেন। আবার কেউ যৎ সামান্য জমা দেন। এ ভাবে তারা প্রতিদিন হাট থেকে টাকা উত্তোলন করেন।

স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি আমাদের কাছ থেকে টাকা আদায় করেন, কিন্তু কোন রশিদ দেন না। তারা বলেন এটা নাকি মসজিদের টাকা। আমরা মসজিদের নাম শুনে টাকা দেয়। রশিদ ছাড়া টাকা নেয়া অন্যায়।

স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বোরহান উদ্দিন হাটের টাকা তোলেন। তিনি ওই টাকা কোথায় জমা দেন, তার হিসাব নিকাশ কেউ জানেন না। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এই অস্থায়ী হাটের টাকা তুলতে নিষেধ করেছিলেন, কিন্তু বোরহান উদ্দিন তা শোনেন নি। এখনো তিনি টাকা আদায় করছেন।

অভিযোগ অস্বীকার করে বোরহান উদ্দিন বলেন, আমি একটি টাকাও নিজের পকেটে রাখি না। সব টাকা মসজিদে জমা দেই। কেউ আমার বিরুদ্ধে টাকা আত্বসাতের যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা।

পূণগোপিনাথপুর সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ও মসজিদ কমিটির সভাপতি মোঃ মামনুর রশিদ বলেন, আমি বেশী কিছু জানিনা,তবে কয়েকজন যুবক হাট থেকে মসজিদের অনুদানের নামে টাকা আদায় করেন।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, পূর্ণ গোপীনাথপুর তিন মাথায় সকালে একটি ছোট হাট বসে। তবে কিছু অসাদু ব্যক্তি হাটের নামে টাকা তোলে সেটি আমিও শুনেছি। কাল সকালে আমি নিজে ওই হাটে গিয়ে দেখব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম হাবিবুল হাসান বলেন, পূর্ণ গোপীনাথপুর তিন মাথার মোড়ে সড়কের উপরে কোন হাট বসার অনুমতি নেই। সেখানে কেউ খাঁজনার টাকা আদায় করলে সেটি বেআইনিভাবে তুলছেন। আমি অভিযোগ পেলে আইনগত বাবস্থা নিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category