• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

শেরপুর হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জেলা বিএনপির সভাপতি ও শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। তিনি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করে বলেন, বিএনপি ক্ষমতায় এলেই হিন্দু সম্প্রদায়ের মানুষের কল্যাণে কাজ করে যান। বিগত ফ্যাসিবাদী সরকার পতন হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মন্দির, বসতবাড়ি পাহাড়া দিয়েছে। তিনি আরও বলেন আপনাদের যে কোন প্রয়োজনে কিংবা কখনো কোনো সমস্যা হলে বিএনপির নেতাকর্মীদেরকে জানাবেন, প্রয়োজনে সরাসরি আমাকে বলবেন, আমি আপনাদের সার্বিক সহযোগিতা করব। ১২ অক্টোবর শনিবার রাতে শ্রীবরদী উপজেলায় পূর্জা মন্ডপ পরিদর্শন কালে তিনি এ সব কথা বলেন। শনিবার কুড়িপাড়া বাগবেড় সার্বজনীন শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শেনের মধ্য দিয়ে এ উপজেলার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সাবেক এ এমপি তার ব্যক্তিবর্গ পক্ষ থেকে সহায়তা পুরস্কার হিসেবে আর্থিক অনুদান তুলে দেন পূজা মন্ডপের সভাপতি, সম্পাদকের নিকট। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ২৬০টি পরিবারের কাছে উপহার সামগ্রী হিসেবে তৈল, চিনি, সেমাই, লুডুস, গুড় দুধ, সাবান তুলে দেন জেলা বিনএপির সভাপতি মাহমুদুল হক রুবেল। পূজা মন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান আলবেরুনী, সদস্য সচিব ইখলাছুর রহমান লিটন, ছাত্রদলের সদস্য সচিব রোকুনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহব্বাক শুভন শাহরিয়ার রাফিসহ বিএনপি ও সকল অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category