• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ত্রিশালে পৌর কর্তৃপক্ষের উদাসহীনতা মহাসড়কে ময়লার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ট এলাকাবাসী

দিনকাল বিডি / ১১৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

মোঃ মনির হোসেন,
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল পৌরসভার সব ময়লা আর্বজনা বর্জ্য ফেলার কারণে দুর্গন্ধে পথচারীদের চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী অভিযোগ দিলেও পৌর কতৃপক্ষ কোন কোন উদ্যোগ নেয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে ত্রিশাল পৌরসভা হওয়ার পর থেকে প্রতিদিন ৫/৬ ট্রাক ময়লা ট্রাক দিয়ে এনে পৌর শহরের নওধার সুতিয়া নদীর সেতুর পাশে ফেলা হতো। এরপর থেকেই নদীর পাড় ভরে গিয়ে ময়লার স্তুপ গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর পড়তে থাকে। এখন মহাসড়কের দুই পাশে ময়লা ফেলার কারণে দুর্গন্ধে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের নাকে হাত দিয়ে চলতে হয়। নওধার সুতিয়া নদীর অদূরে ইতকান মাদ্রাসা, মাইক্রোবাস স্ট্যান্ড, ত্রিশাল বিদ্যুৎ অফিস ও সাব স্টেশন এবং ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। দুর্গন্ধ সহ্য করেই বাস করতে হচ্ছে ওই এলাকার লোকজনকে। ত্রিশাল পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা নাজমুল হক জানান, এই পথে চলতে আমাদের খুব অসুবিধা হয়। কোথাও যেতে গেলে নাকে হাত চেপে চলতে হয়। আমরা এ জন্য পৌরসভায় অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়নি পৌর কৃর্তপক্ষ। এ ব্যাপারে ত্রিশাল পৌরসভার নির্বাহী অফিসার নওশীন আহমেদ জানান পৌরসভার ময়লা ফেলার জন্য নিজস্ব কোন জায়গা নেই তাই নদীর পাড়ে সরকারী পতিত জায়গায় ময়লা ফেলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category