মুন্সি ইকবাল।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এবং এডুকেয়ার পাবলিকেশন্স এর সহযোগিতায় প্রতিষ্ঠান প্রধানগণের দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত শ্রীপুর উপজেলা পরিষদ হলরুমে ৪৫ টি প্রতিষ্ঠানের প্রধানগণ এ কর্মশালায় অংশ গ্রহণ করেন।
ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মশালায় দারসুল কুরআন পেশ করেন গাজীপুর জেলা শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মাওলানা শেফাউল হক।
আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার উপায় এবং শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক এডুকেশন সোসাইটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ মুঞ্জুরুল হক ও ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ মহিববুল্লাহ।
শ্রীপুর উপজেলা শিক্ষক ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আবুল হোসাইনের সঞ্চালনায় বিকেলের অধিবেশনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার তোলেন দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আদর্শ শিক্ষক ফেডারেশন গাজীপুর জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের উপদেষ্টা মাওলানা নূরুল ইসলাম,আলহেরা হাসপাতালের পরিচালক ডাক্তার আবুল হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মাস্টার আবুল হুসাইন,অধ্যক্ষ আমিরুল ইসলাম,কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের উপজেলা সভাপতি আজিজুল হক।