• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

গলাচিপায় সচেতনতা সভা

দিনকাল বিডি ২৪ / ৮৭ Time View
প্রকাশঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘সচেতন চাষী, সমৃদ্ধ কৃষি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় নকল ও ভেজাল কৃষি উপকরণের ক্ষতিকর বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে কীটনাশক কোম্পানী সিনজেন্টার আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম ও গলাচিপা থানার ওসি তদন্ত মো. জয়নাল আবেদীন।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনজেন্টা বাংলাদেশ প্রডাক্ট সিকিউরিটি অফিসার মেজর জামাল হায়দার (অব.)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন, সাইদুর রহমান, দেলোয়ার হোসেন, নাহিদ হাসান ও জাহিদ হোসেন, বিএফএ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সিনজেন্টা বাংলাদেশ এরিয়া ম্যানেজার এএসএম আব্দুর রউফ, সিনজেন্টা গলাচিপা উপজেলা শাখার ডিলার খোকন পোদ্দার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category