• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কালাইয়ে ইজারাদার – ব্যবসায়ী দ্বন্দ্ব  মহাসড়ক অবরোধ করে চাষিদের বিক্ষোভ

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

মোঃ ফারুক হোসেন। কালাই প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে হাট ইজারাদার ও ব্যবসায়ীদের দ্বন্দ্ব এবং মহাসড়কে দূর্ঘটনা ও জনদূর্ভোগ নিরসনে পাঁচশিরা ধানের বাজার স্থানান্তরের কারনে ধান বিক্রি করতে না পারায় জয়পুরহাট -বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চাষিরা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কৃষকরা অবরোধ করার কারনে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ব্যবসায়ীদেরকে কৃষকদের ধান কেনার জন্য নির্দেশ দেন।

জানাযায়, মহাসড়কে দূর্ঘটনা ও জনদূর্ভোগ নিরসনে পাঁচশিরা মহাসড়কে ধান কেনা-বেচা না করে কালাই পুরাতন হাটে ধান কেনা-বেচা করার জন্য আহব্বান করে পৌর প্রশাসক। ব্যবসায়ীরা কালাই পুরাতন হাটে ধান ক্রয় করবেনা বলে জানিয়ে দেন। কালাই পুরাতন হাটে কৃষকরা ধান বিক্রি করতে গেলে ধানের আড়তদারদের না পেয়ে পুনরায় পাঁচশিরা বাজারে ধান নিয়ে যাওয়ার পর ব্যবসায়ীরা ধান না কিনলে মহাসড়ক অবরোধ করে শতশত কৃষক।

কালাই পৌরসভার হাট ইজারাদার রেজাউল করিম মন্ডল বলেন দীর্ঘ ২৫ বছর থেকে এখানে ধান কেনা-বেচা হচ্ছে এবং পৌরসভার টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি এ বছর খাজনা আদায় করছি, সকল ব্যবসায়ীরা খাজনা ও দিয়েছে। ৫ই আগষ্টের পর ব্যবসায়ীরা খাজনা দেওয়া বন্ধ করে দেয়। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, ভবিষ্যতে আর কেউ হাট ইজারা নিবেনা।

চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ বলেন, পাঁচশিরা বাজারের যে জায়গা এটা হাটের জন্য কোন নির্ধারিত জায়গা নয়। এটা সড়ক ও জনপদের জায়গা। সরকারিভাবে হাটের নির্ধারিত জায়গা হলে বিধি অনুযায়ী আমরা খাজনা দিয়ে ধান ক্রয় করবো।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন ধানের ব্যবসায়ী ও হাট ইজারাদারের সাথে কথা বলে বিষয়টি সমাধানের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category