• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে দূর্গম চরাঞ্চলে ৫০০পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে দূর্গম চরাঞ্চলে ৫০০পিস ইয়াবাসহ মোঃ ছমের আলী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

জানা গেছে, সোমবার(২১ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা গ্রামে অভিযান চালিয়ে ৫’শ পিস ইয়াবাসহ ছমের আলীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার(২২ নভেম্বর) দুপুরে উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. রুহল আমীন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করার আহবান জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category