• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে নিহত – ১

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশির মারপিটের আঘাতে আলমগীর খন্দকার (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত আলমগীর উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের আলতাফ খদকারের ছেলে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে সাড়ে ৯ টার দিকে বাড়িতে জ্বালানি চুলা তৈরিকে কেন্দ্র করে প্রতিবেশি আব্দুল জব্বারের ছেলে আখতারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষই মারপিটে জড়িয়ে পরে। এসময় আলমগীরকে কিলঘুষি ও লাঠিশোটা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সে মাটিতে লুটে পড়ে। অচেতন অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান নিহত আলমগীরের চাচাতো ভাই আব্দুর রহমান বুলবুল। আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) লুৎফর রহমান বলেন একটি জ্বালানি চুলা তৈরিকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় আলমগীর মারা যান। লাশ আপাতত হাসপাতালেই আছে এ ব্যাপার আইনগত প্রক্রিয়া চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category