• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহী জেলা পরিষদের দায়িত্ব নিলেন নয়া চেয়ারম্যান

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে জেলা পরিষদের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের ফলক উন্মোচন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃদ্ধ। এছাড়াও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, আমি সকলের দোয়ায় আজকে এই দায়িত্ব গ্রহণ করলাম। জেলা পরিষদ বর্তমানে কি অবস্থা আছে আমার জানা নেই। আমি পরিষদের সকল সদস্যদের নিয়ে আলোচনা করে কিভাবে এই পরিষদের কাজের পরিধি বৃদ্ধি করা যায় তা করবো। এছাড়াও সরকারের পরামর্শ ও অনুদান নিয়ে এসে এই এলাকার উন্নয়ন করার চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category