• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র নব নের্তৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : দেশের রাজধানী ঢাকায় চাকুরী, ব্যবসা সহ বিভিন্ন ভাবে বসবাসরত: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র সংগঠনটি দীর্ঘ বেশ কয়েক বছর যাবত সামাজিক ও রাজনৈতিক সহ বিভিন্ন ভাবে অবদান রেখে ব্যাপক প্রশংসা অর্জন করে নিতে সক্ষম হয়। সংগঠনের গঠনতন্ত্র ও নিয়মানুযায়ী নতুন কমিটি গঠনকল্পে অতি সম্প্রতি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সংগঠনের আহবায়ক করা হয় মীরসরাই উপজেলার বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের এ্যাকটিভ কর্মী ও মীরসরাই কলেজ ছাত্রদল নেতা এবং রাজপথে আন্দোলন-সংগ্রামের অগ্রকাতারে মোঃ আইয়ুব খান কে। আর সদস্য সচিব এর দায়িত্ব প্রাপ্ত হন- মীরসরাই উপজেলা ছাত্রদলের রাজপথের অগ্রনী ভুমিকা পালনকারী ও বর্তমানে ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ মুজাহিদুল ইসলাম।তাদের নের্তৃত্বে গঠিত আহবায়ক কমিটি বিভিন্ন কর্ম সাধনে অল্পদিনের মধ্যে-ই ব্যাপক প্রশংসা কুড়িয়ে নিয়ে সক্ষম হন।
দীর্ঘ বেশ কয়েক দিন নিজেদের এলাকার মানুষ ও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাদের কে সংবর্ধিত করে নেয়ার জন্য অপেক্ষা রত: ছিলো।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটাতে পেরে দলীয় নেতা-কর্মী সহ এলাকার সাধারণ লোকজন মহাখুশি।
সূত্র জানায়, ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম’র নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক, সাবেক ছাত্র নেতা মোঃ আইয়ুব খান ও সদস্য সচিব এডভোকেট মুজাহিদুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক জিএম কামরুল আলম এলাকায় আসলে ৯নং মীরসরাই সদর ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সহযোগী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাদের কে ফুলেল শুভেচছা জানিয়ে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category