আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আজ বগুড়ার আদমদীঘির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কশাইগাড়ী গ্রামের সাদা মনের মানুষ বলে সুপরিচিত আলহাজ¦ আব্দুস ছামাদ মাস্টারের ২য় মৃত্যুবার্ষিকী। তিনি ২০২০ সালের এই দিনে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিক ভাবে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। #