• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শেরপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে সর্বস্তরের জনগণের অংশ গ্রহনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার নন্নী ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে থানা প্রশাসনের আয়োজনে মাদক, জুয়া, বাল‍্যবিয়ে, ও অপরাধ নির্মুলে এক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম।
অন‍্যান‍্যদের মাঝে সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল ) আফরোজা নাজনীন, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক, নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নন্নী ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষক মাওঃ উমর আলী।

এসময় সমাবেশে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, জন প্রতিনিধি, পুলিশ, মসজিদের ইমাম, ব‍্যবসায়ী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন মহলের কয়েক শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা মাদক, জুয়া, ইভটিজিং, বাল‍্যবিয়ে, নারী নির্যাতন সহ অসামাজিক কর্মকান্ড প্রতিরোধে সকল মহলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বিনামূল্যে জনগণকে পুলিশি সেবা গ্রহন করার আহবান জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার আগত নারী-পুরুষদের সরাসরি নানা প্রশ্নের উত্তর দিয়ে প্রয়োজনীয় আইনী সহায়তার আশ্বাস দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category