• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ছাত্রদল নেতার নেতৃত্বে ৯ কৃষকের জমি দখলের চেষ্টা!

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সাইফুল ইসলাম বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
আসলাম আলী ওরফে আলী আসলাম নামের সাবেক ছাত্রদল নেতার নেতৃত্বে ৯ কৃষকের প্রায় সাড়ে ৫ একর জমি জবর দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রভাবশালী প্রতিপক্ষের হুমকির মুখে ভয়ে তটস্থ হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষক পরিবারগুলো।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিশ্রিপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। ওই দিনই বাগাতিপাড়া মডেল থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি ৯ কৃষক।
কৃষকদের দায়ের করা অভিযোগে জানাগেছে, মিশ্রিপাড়া গ্রামের আব্দুল ওয়াহাব, মিঠন আলী,শফি উল্লার, নিরেন্দ্রনাথ, রনজিৎ মন্ডল, বাবলু মন্ডল, বাহাদুর মন্ডল, দিলিপ কুমার, কৃষ্ট পদ মন্ডলদের মালিকানাধীন ধানি ও বাগানসহ অন্তত ১৬ বিঘা জমি জবর দখলের চেষ্টা করা হয়। দেশীয় অস্ত্র নিয়ে গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে দয়ারামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম আলী ওরফে আলী আসলামের নেতৃত্বে বাটিকামী গ্রামের এরাজ আলীর ছেলে ধুনা, আমির চাঁদের ছেলে হবু, নন্দীকুজা গ্রামের আতর আলীর ছেলে রায়েজ উদ্দিন, রমেজ উদ্দিন, আয়েজ উদ্দিন, চাঁদ, রয়েজ উদ্দিনের ছেলে হামজাসহ ১৮ থেকে ২০ জনের একটি কৃষি জমিগুলো দখলে নিতে মহড়া দেন। এতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন ভুক্তভোগিরা। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন।
অভিযোগকারী আব্দুল ওয়াহাব এবং লাল বাহাদুর মÐল জানান, ‘ছাত্রদল নেতা ও তার অনুগতদের নিয়ে আমাদের জমি দখল করার চেষ্টা করেছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদসহ থানায় অভিযোগ দিয়েও এখনো কোনো প্রতিকার পাইনি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দয়ারামপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম আলী ওরফে আলী আসলাম বলেন, তিনি কারো জমি দখলের চেষ্টা করেননি। তাকে শত্রæতা করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মিঠু বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দুই পক্ষকে নিয়ে একাধিকবার শালিস করা হলেও সামাধান আসেনি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, কৃষকদের দেওয়া অভিযোগটি তিনি পেয়েছেন। অভিযুক্তদের সাথে কথাও বলেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category