• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামে মামলা বাণিজ্যে সিন্ডিকেট, সতর্ক করলেন সিএমপি কমিশনার

দিনকাল বিডি / ৯৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ছাত্র গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের পর একটি সিন্ডিকেট চট্টগ্রামে মামলা থেকে অব্যাহতি এবং আসামি করার হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়ার কথা বলেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিন্ডিকেটের বিষয়ে নগরবাসীকে সতর্ক করা হয়।
বিজ্ঞপ্তিতে– বলা হয়, সমপ্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিভিন্ন থানায় সামপ্রতিক সময়ে করা মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার আশ্বাস অথবা মামলায় অর্ন্তভুক্তির হুমকি দিয়ে কতিপয় অসাধু চক্র অন্যায়ভাবে অনৈতিক সুবিধা আদায় করছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
এরূপ প্রেক্ষাপটে সর্বসাধারণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন থানা সমূহে সামপ্রতিক সময়ে রুজুকৃত প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে।
সুতরাং উক্ত মামলা সমূহ থেকে অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার কোন সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। একই সাথে এ ধরনের প্রতারক চক্রের কোন সদস্য কোন সম্মানিত নগরবাসীর সাথে যোগাযোগ করা মাত্র বিষয়টি সংশ্লিষ্ট থানায় অথবা ৯৯৯ এ কল করে অবগত করার জন্য বিনীত অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category