• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বড়াইগ্রামে কৃষি মেলাতে আ’লীগ সরকারের বাণী প্রচার, তীব্র ক্ষোভ

দিনকাল বিডি / ৮৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী কৃষি মেলায় ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের প্রচার ও বাণী সম্বলিত কৃষিকথা প্রচার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি নেতা সহ সুধী সমাজ। বৃহস্পতিবার মেলার শেষ দিনে সাবেক পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এর বাণী লেখা সম্বলিত কৃষিকথা নামক কৃষি বিষয়ক মাসিক ম্যাগাজিন বিতরণ করা হয়। সেখানে সাবেক সরকারের কৃষি উন্নয়নের চিত্র বিভিন্ন পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ভাবনা ও কর্মকা-ের চিত্র তুলে ধরা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ জানান, কৃষি মেলায় সাবেক ফ্যাসিবাদ সরকারের কৃষি মন্ত্রী ড. মো. আব্দুস শহীদের লেখা ১ পৃষ্ঠার বাণী সম্বলিত কৃষিকথা ম্যাগাজিন হাতে পেয়ে অনেকেই ফোন করে আমাকে জানালে মেলাতে উপস্থিত হই। সেখানে মেলায় আগত লোকজন ক্ষোভে ফেটে পড়ে। পরে জনক্ষোভের মুখে কৃষি অফিসের লোকজন দ্রুত কৃষিকথা নামক ম্যাগাজিনগুলো মেলা থেকে প্রত্যাহার করে নেয়।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মারফুদুল হক জানান, ঢাকা থেকে নতুন-পুরাতন বইগুলো পাঠিয়েছে। এগুলো না পড়ে, না দেখে মেলায় বিতরণ করা হয়েছে। এটা অনিচ্ছাকৃত একটি ঘটনা।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে ৩দিনব্যাপী কৃষি মেলা। এই কৃষি মেলায় কৃষকদের সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। সরেজমিনে দেখা গেছে, মাত্র ১৫০০ বর্গফুট জায়গা জুড়ে ঘেরা প্যান্ডেলের মোট ৭ টি স্টলের মধ্যে ৫টি স্টলই কৃষি মেলার লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জ্যপূর্ণ নয়। বাকি ২টির মধ্যে ১টি খাবার স্টল ও ১টিতে মেলা সংশ্লিষ্ট প্রদর্শনী হলেও গাছগুলো নির্জীব থাকায় তা দেখতে উদ্ধুদ্ধুবান্ধব নয়।
২০২৪-২৫ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় এই কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বৃহস্পতিবার বিকেলে এ মেলার সমাপনী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category