আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদর ইউনিয়ন শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত বৃহ্পতিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হাসান ও দপ্তর সম্পাদক ফরিদ হোসেনের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি অনুমোদন ও ঘোষনা দেন।
নতুন কমিটিতে তোফাজ্জল হোসেন তোফাকে সভাপতি , আতাব্বর রহমানকে সাধারণ সম্পাদক ও আবু সাঈদ শেখকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদে সদর ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি অনুমোদন ও ঘোষনা দেয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জিল্লুর রহমান, আনোয়ার হোসেন, আলহেজ ওরফে আলামিন, জেহুরুল ইসলাম ফটো, শফিকুল ইসলাম, আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক লিটন সরকার, আসলাম হোসেন, তাজুল প্রাং, আব্দুর রহিম, মমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, নুর ইসলাম, কার্যনির্বাহী সদস্য আশরাফুল আলীসহ প্রমুখ। আদমদীঘি উপজেলা শ্রমিকদলের সভাপতি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।