এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু’র আমন্ত্রণে তার- ই এক পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে মীরসরাই উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক, গত পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত পৌরসভার মেয়র প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য দিদারুল আলম মিয়াজি, সাবেক ছাত্রদল নেতা-দীর্ঘদিন রাজনীতির বাইরে থাকা বিশিষ্ট ব্যবসায়ী (বালু সহ নানাবিধ:) হাজী মহসিন আলী এবং বিএনপি নেতা জহির উদ্দিন বাবলু নিজে সহ আমন্ত্রিত অন্যান্য নের্তৃবৃন্দ ও এ সময় উপস্থিত ছিলেন।
আর তাদের এক সাথে উপস্থিতির ছবি বেশ মানানসই বলে অনেকেই মন্তব্য করেন।