• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাংলা ভিশনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

গলাচিপায় মানববন্ধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলা ভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনকে গত ৪ ফেব্রুয়ারী দুবর্ৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রাখায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ প্রতিদিনের সাজ্জাদ আহমেদ মাসুদ, নয়া দিগন্তের হারুন অর রশিদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি সোহাগ রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বিজয়ের ডাকের হাফিজ উল্লাহ প্রমুখ। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাংলা ভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হামলাকারীদেরকে আইনের আওতায় না আনা হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category