• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কঞ্চিবাড়িতে উপজেলা বাস্তবায়নের দাবিতে সম্মেলন

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়িতে পৃথক উপজেলা বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রস্তাবিত কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রস্তাবিত কঞ্চিবাড়ি উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি ও কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা মো. মনোয়ার আলম সরকারের সভাপতিত্বে সমাবেশে এবং সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রমানিক, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান, চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল, কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঞ্জু মিয়া, ধর্মপুর আব্দুল জব্বার ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরদার মিজানুর রহমান, চন্ডিপুর এফ হক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহিম, ধুবনী কঞ্চিবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মাহবুব আলম , মতিয়ার রহমান কারিগরি কলেজের অধ্যক্ষ মো. মাহবুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মাসুদুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন, কঞ্চিবাড়ি ইউনিয়ন জামায়াতের আমির মো. সাজ্জাদুর রহমান, সমাজসেবক মো. শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বক্তাগণ বলেন, পনেরটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সুন্দরগঞ্জ উপজেলার পরিসর। উপজেলার পূবাঞ্চলের লোকজন ৪৫ কিলোমিটার দূর থেকে গিয়ে উপজেলা পরিষদে সেবা গ্রহণ করে থাকেন। সে কারণে পূবাঞ্চলের সাতটি ইউনিয়ন বাসির দাবি কঞ্চবাড়িতে পৃথক উপজেলা বাস্তবায়ন করতে হবে। কঞ্চিবাড়িতে একটি মডেল পুলিশ তদন্ত কেন্দ্র, কলেজ, স্কুল, মাদ্রাসা, প্রাথমিক স্কুল, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ জেলা শহরের সাথে গ্রামীণ হাইওয়ে সড়কের যোগাযোগ রয়েছে। সবমিলে প্রস্তাবিত কঞ্চিবাড়িতে পৃথক উপজেলা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category