• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় গলাচিপা সরকারি কলেজ খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের মধ্যে ১ম স্থান অধিকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগীর, ইন্সট্রাক্টর ইউআরসি মাহবুব আলম সিকদার, সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, দীপশিখা জয়ন্তী, মো. কামাল হোসেন, মো. মজনু মোল্লা, রফিকুল ইসলাম ও রিপন কুমার দাস প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category