• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

লালপুরে মোটরসাইকেল দূ্র্ঘটনায় আহত একজন ব্যক্তির দেহে মিলল ফেন্সিডিল!

দিনকাল বিডি / ৩৯৫ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে উপজেলার গোপালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভারপ্রাপ্ত উপজেলা আইসিটি কর্মকর্তা শফিকুল ইসলাম (৩৫)সহ ৩ জন আহত হয়েছেন। আহত ১ জন মোটরসাইকেল আরোহীর দেহ থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার লালপুর-গোপালপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত ভারপ্রাপ্ত উপজেলা আইসিটি কর্মকর্তা শফিকুল ইসলাম (৩৫), বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আহাদ আলীর ছেলে সান্টু (৫০) ও তার ৫ বছর বয়সী নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে সান্টু তার নাতিকে নিয়ে মোটরসাইকেল যোগে গোপালপুরের দিকে রওনা হয়। এসময় বিপরীত দিক থেকে আসা আইসিটি কর্মকর্তার মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দূ্র্ঘটনায় আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে ভারপ্রাপ্ত উপজেলা আইসিটি কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
কিন্তু আহত আরোহী সান্টুর দেহে ফেন্সিডিল পাওয়া যায়। স্থানীয়রা আহত সান্টুর দেহে ফেন্সিডিল পাওয়া যাওয়ার খবর পুলিশকে দেয়। পরে পুলিশ এসে ফেন্সিডিলসহ সান্টুকে আটক করে। এ ঘটনায় আহত সান্টুর কাছে ফেন্সিডিল পাওয়ার কথা নিশ্চিত করে, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, দূ্র্ঘটনায় আহত ব্যক্তির কাছে ২২ বেতল ফেন্সিডিল পাওয়ায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দূ্র্ঘটনা ও মাদক দ্রব্য আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category