• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নাটোরে স্ত্রীর মামলায় বরখাস্তকৃত এসপি কারাগারে, সংবাদকর্মীদের উপর হামলা:

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মোঃ সাইফুল ইসলাম, বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি :

নাটোরে নারী নির্যাতন মামলায় ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হক এর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় নাটোরে কর্মরত গণমাধ্যমকর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করেন তিনি।
মঙ্গলবার (১১ই মার্চ/২৫) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আব্দুর রহিম এ আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হককে নাটোর আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামি ফজলুল হককে কারাগারে নেওয়ার জন্য বের করলে গণমাধ্যম কর্মীরা ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলা করেন তিনি। এ সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরাপার্সনরা হাতে আঘাত পায়। এ ঘটনার পর দ্রুত পুলিশ আসামিকে আদালতের হাজতের ভেতরে নিয়ে যায়।
এ ধরনের ঘটনায় নাটোরে কর্মরত সংবাদকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী উপস্থিত হয়। এরপর সেনাবাহিনীর উপস্থিতিতে সাবেক পুলিশ সুপার ফজলুল হককে কারাগারে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category