• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

শেরপুরে গাছে পেরেক অপসারণ কর্মসূচি পালিত

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ বুধবার, ১২ মার্চ, ২০২৫

শেরপুর প্রতিনিধি :
শেরপুরে জেলা প্রশাসন এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে গাছ সুরক্ষা বা পেরেক অপসারণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১২মার্চ) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানে বিভিন্ন গাছে পেরেক দিয়ে সাইনবোর্ড, বিলবোর্ড সহ বিভিন্ন প্রচারণা বোর্ডের পেরেক অপসারণ উদ্বোধন করা হয়।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনম আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় জেলা প্রশাসক বলেন, জেলার বিভিন্ন স্থানের বিভিন্ন গাছপালা যেখানে পেরেক রয়েছে সেসব গাছের পেরেক উচ্ছেদ করে গাছ তথা পরিবেশ রক্ষা করা জন্য সকলকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে কেউ যেন নতুন করে কোন গাছে পেরেক লাগাতে না পারে সে বিষয়েও সকলকেই সজাগ থাকতে হবে এবং এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা,বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, বিএনপি’র নেতা আব্দুল আউয়াল চৌধুরী, জামাত নেতা মাওলানা আব্দুল বাতেন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়ার্ল্ড লাইফ বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আলামিন, রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের স্বেচ্ছাসবী কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category