• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

আত্রাইয়ে নিখোঁজের ২১ দিন পর শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ-নওগাঁর আত্রাই থানা পুলিশ নিখোঁজের ২১ দিন পর শিশু ইব্রাহিমের (০৬) গলিত লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত বুলবলের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।জানা যায়, উপজেলার শ্রীধরগুড়নই গ্রামের হযরত আলীর ছেলে ইব্রাহীম (০৬) গত ১০ নভেম্বর বেলা ১২ টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তার পিতা হজরত আলী গত ১২ নভেম্বর আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এদিকে গত ২৬ নভেম্বর একই গ্রামের আব্দুল জলিল সোনারের ছেলে বুলবুল সোনার (৩০) তার মোবাইল ফোন থেকে মুক্তিপণ চেয়ে একটি এসএমএস দেয়। বিষয়টি ইব্রাহিমের পিতা আত্রাই থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশ ২৭ নভেম্বর বুলবুলকে নিজ বাড়ি থেকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার স্বীকারোক্তি না দেয়ায় আদালত তার ৪ দিনের রিমান্ড মুঞ্জুর করনে। রিমান্ডের এক পর্যায় সে স্বীকার করে শিশু ইব্রাহিমকে সে হত্যা করে প্রথমে একটি বয়লারের ছাইয়ের ভেতর লুকিয়ে রাখে। পরে তাকে নদীতে ডুবিয়ে দেয়।

তার দেয়া তথ্যমতে পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার রাতেই নদী থেকে শিশু ইব্রাহিমের লাশ উদ্ধার করে। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আত্রাই থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। সংবাদ পেয়ে নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category