• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের মীরসরাইয়ের মিঠাছরায় বেগম খালেদা জিয়া’র সুস্থতআ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন থেকে শুরু করে ১৬ নং ইউনিয়ন ব্যাপী বিগত ১৭ বছরের মধ্যে এই প্রথম রোজা-রমজান মাসে ইফতার মাহফিল এর আয়োজন করে যেতে পারার ধারাবাহিকতায় ২৩ মার্চ ২২ রমজান রবিবার মীরসরাই উপজেলার মিঠাছরা স্কুল মাঠে বিএনপি’র উদ্যোগে সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা তারেক মেম্বারের সভাপতিত্বে ও এম জাহেদুল ইসলাম ভূঁইয়া তারিফ এর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বর্তমান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
এতে বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহ্বায়ক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য দিদারুল আলম মিয়াজী।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ ও বক্তব্য রাখেন।
প্রোগ্রামে অন্যান্যের মাঝ উপস্থিত ছিলেন- উপজেলার ৪ নং ধুম ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব মেজবাহ উল হক মানিক, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের ১ নং সদস্য আবু জুবায়ের চৌধুরী শিবলী, ২ নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, ৬ নং ইছাখালী ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মাজাহার চৌধুরী এবং মীরসরাই পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব জাহেদুল ইসলাম প্রমুখ।
পরিশেষে বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন, দেশ মাতা বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত-দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category