• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে গুলিবৃদ্ধসহ আহত-৫

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুজাত (৩৫) নামে এক বিএনপিকর্মী গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় আরো ৫জন আহত হয়েছে। গুলিবর্ষনের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর ঈদগাহে এ ঘটনা ঘটে।

গুলিবর্ষণে ঘটনার পর ওই এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর ছেলে মেহদী হাসান মুনসহ ৯জনকে পুলিশ আটক করেছে।

স্থানীয় সূত্রে জানাযায় পবিত্র ঈদুল ফিতরের ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিএনপি ও স্থানীয় মুসল্লীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনায় এক পর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পলাশ ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নুর নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুড়লে সুজাত নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়। এঘটনায় সাব্বির (২৪), মহসিন মন্ডল (৩২), জিয়া (৪৫) সহ ৫জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক উপস্থিত লালপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম লুলু, সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা এটিএম জাহিদুল আলম ডলার ও জিয়াউর, আলাউদ্দিন।

তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে ঈদের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে । ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের আটক করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান তারা।

লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু জানান রামকৃষ্ণপুর গ্রাম থেকে পলাশ চেয়ারম্যান নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন ঐক্যবদ্ধ হয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি বর্ষণ করতে করতে রামকৃষ্ণপুর মোড়ে প্রবেশ করে। এসময় সুজাত নামের এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, এঘটনায় ৯জন কে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category