কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আয়োজনে এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজ হলরুমে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উলিপুর উপজেলা শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা শাখার আমীর মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারী মু. শাহজালাল সবুজ ও সুরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার।
এছাড়াও বক্তব্য রাখেন, কুমিল্লাহ মহানগরী ওয়ার্ড সভাপতি শাহিন আলম, রংপুর কোতোয়ালি থানার তারবিয়াত সভাপতি ওয়াহেদ আলী, গুলশান থানা সভাপতি মাইদুল ইসলাম, ভালুকা উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য রুহুল আমীন, চট্টগ্রাম ওলামা বিভাগ ওয়ার্ড সভাপতি হারুন-উর-রশিদ, উলিপুর দক্ষিন শাখার শিবির সভাপতি আঃ রাজ্জাক, রাজারহাট পেশাজীবি সভাপতি আব্দুর রহিম, উলিপুর উপজেলা শাখার শুরা ও কর্মপরিষদ সভাপতি আক্কাস আলী প্রমুখ।
উল্যেখ্য, জামায়াতে ইসলামী মনোনীত ২৭ কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে রমজান ও ঈদের গুরুত্ব সহ দলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় তিনি ঈদ পুনর্মিলনের পাশাপাশি নিজেকে পরিবর্তনের পুনর্মিলনের আহ্বান জানান।