স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়কসহ ৪ জনকে গ্রেফতার করেছে।গত ১২ এপ্রিল শনিবার রাতে এবং পরদিন রোববার সকালে উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো উপজেলা যুবলীগের আহবায়ক গোলাম রেজাউন নবী আনসারী বাবু, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হোসেন আলী, সফাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুস ছাত্তার মন্ডল এবং উপজেলা সদরের ১ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান নয়ন। থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, গত ৫ নভেম্বর বদলগাছী থানায় একটি ককটেল বিস্ফোরণ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগের আহবায়ক গোলাম রেজাউন নবী আনসারী বাবুকে এবং অপর ৩ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।#