সোহেল রানা, যশোরঃ যশোরের শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের (এএসআই) ফিরোজ হোসেন যশোর জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন।
সোমবার (৫ ডিসেম্বর) যশোর জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় (এএসআই) ফিরোজ হোসেন এর হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বিপিএম (বার) পিপিএম। নভেম্বর/২০২২ খ্রিঃ মাসের কর্ম মূল্যায়ণে জেলার শ্রেষ্ঠ (এএসআই) নির্বাচিত হয়ে তিনি এই গৌরব অর্জন করেন।
শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের (এএসআই) ফিরোজ হোসেন বলেন, সঠিক দিক-নির্দেশনা এবং অনুপ্রেরণায় আজ আমি শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হতে পেরেছি। এই ভালো কাজের ধারা যেন অব্যাহত রাখতে পারি।এজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, রেশমা শারমিন, (পিপিএম), পুলিশ সুপার, পিবিআই, যশোর মহোদয় সহ সিআইডি, হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।