• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

শ্রীবরদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে কৃষকের মৃত্যু!

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ রবিবার, ৪ মে, ২০২৫

রণবীর সরকার, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে মৎস্য প্রজেক্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল হক (৭০) নামে এক কৃষকের মৃত্যুে হয়েছে। রবিবার (৪মে) সকালে উপজেলার সিংগবরুণা ইউনিয়নের মাধববুর-মুরগাচুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিজল হক একই গ্রামের মৃত হাজী অছিমদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, রবিবার সকালে কৃষক শহিজল হক স্থানীয় উকিল মিয়ার মৎস্য প্রজেক্টের পাড়ে ঘাস কাটতে যায়। এসময় প্রজেক্টের সেচ পাম্পের সাথে থাকা খুঁটির জিআই তারে জড়িয়ে শহিজল হক বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নিহতের ছেলে সওদাগর বাদী হয়ে শ্রীরবদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।

মৎস্য প্রজেক্ট মালিক উকিল মিয়া বলেন, কিভাবে খুঁটির জিআই তার বিদ্যুতায়িত হয়েছিলো তা আমার জানা নেই।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থকনায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category