• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ৬৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ৭ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশন সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে উপজেলার জোতবাজার চৌরাস্তার মোড়ে জামাল হোসেনের মিষ্টির দোকান থেকে আগুনের সুত্রপাত হয়।

মুহুর্তে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ৭ টি দোকানের মালিকেরা হলেন, আব্দুর রশিদ, আব্দুল খালেক, জামাল হোসেন, চন্দন কুমার পাল, জাইদুর রহমান, মকলেছুর রহমান আঞ্জু ও আলতাফ হোসেন রাফি। এদের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, ‘রাতেই খবর পেয়ে দোকানে যাই। কিন্তু কিছুই রক্ষা করতে পারিনি। আমার অন্তত পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘জামালের মিষ্টির দোকানে প্রায়ই গভীর রাত পর্যন্ত কাজ করা হয়। গতকাল রাতেও সাড়ে ১১টার পর্যন্ত কাজ করা হয়েছে। এরপর দোকান বন্ধ করে সবাই চলে যান। ধারণা করা হচ্ছে, চুলা থেকেই আগুনের সূত্রপাত।’
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের উৎস নিশ্চিত হতে তদন্ত চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category