• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মান্দায় পরকিয়ার অভিযোগে আটক বীর মুক্তিযোদ্ধা’র ছেলে বিজিবি সদস্যের গলায় জুতার মালা দিয়ে গণধোলাই

দিনকাল বিডি ২৪ / ৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় এক মেম্বার পদপ্রার্থীর স্ত্রীর ঘরে পরকিয়া করতে গিয়ে রানা হামিদ (৩৮) নামের এক বিজিবি সদস্য আটক হয়েছে। রোববার রাত সাড়ে ১২ টার দিকে আটকের পর গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বেধে রাখে ভুক্তভোগীর পরিবারের সদস্যরাসহ স্থানীয়রা। আজ সোমবার সকালে থানা পুলিশ তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন। এঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃত বিজিবি সদস্য রানা হামিদ উপজেলার কুসুম্বা ইউপি’র বড়পই পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছেলে। সে বিজিবির ল্যান্স কর্পোরাল পদে কর্মরত রয়েছেন।
ওই মেম্বার পদপ্রার্থী শহিদুল ইসলামের মা আনোয়ারা জানান, রোববার রাতে তার ছেলে জামায়াত নেতা গাইহানা মসজিদে ইমামতি এবং আগামা নির্বাচনী প্রচার-প্রচারনা ও গণসংযোগ শেষে সাড়ে রাত সাড়ে ১১ দিকে বাড়িতে আসেন। এরপর রাতের খাবার খেয়ে একই ঘরে তার ছেলে,ছেলের স্ত্রী এবং নাতী ঘুমিয়ে পড়েন। এরপর রাত ১২টার দিকে তার ছেলের স্ত্রী রুবিনা (৩৭) এর সঙ্গে অপকর্ম করার জন্য পাশের একটি ফাঁকা ঘরে ডেকে নেয় ওই প্রতিবেশী বিজিবি সদস্য রানা হামিদ। সম্পর্কে তারা দেবর-ভাবি। বিষয়টি ছেলে জানতে পেরে ঘরের দরজা আটকিয়ে ডাক চিৎকার শুরু করেন তার ছেলে। এ সময় প্রতিবেশীরা গিয়ে তাকে আটক করে। অপরদিকে তার ছেলের স্ত্রী সবার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যায়। তিনি আরও বলেন, রানা ছুটিতে আসলেই সবার অগোচরে গভীর রাতে এলাকার ভাবিদের সঙ্গে দেখা করতে যায়। এর আগেও একবার পরকিয়া করতে গিয়ে ধরা খেয়েছিল। এছাড়াও সে একাধিকবার এরকম ঘটনায় গণধোলাই খেয়েছে। এবারে তাকে আটকের পর গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে দেওয়া হয়।
এব্যাপারে ভুক্তভোগী ওই নারীর স্বামী বলেন, রোববার রাতের খাবার খেয়ে আমি,আমার ছেলে এবং স্ত্রী একই ঘরে ঘুমিয়ে পড়ি । এরপর রাত ১২টার দিকে দেখি যে,সে পাশে নেই। এরপর বিষয়টি সন্দেহ হলে শয়ন ঘরের উত্তর পার্শ্বের একটি ফাঁকা ঘরে অন্ধকারের মধ্যে স্ত্রীকে দেখতে পেয়ে আমার সন্দেহ হয়। পরে ঘরের আলো জ্বালিয়ে দেখি রানা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। এ সময় তাকে আটকানোর চেষ্টা করলে আমাকে জখম করে পালানোর চেষ্টা করে। তবে আমি আহত হলেও জাপটে ধরি। আমার চিকিৎসারে আমার ছেলে ও আমার ছোট ভাই এসে তাকে আটক করে। পরে গ্রামবাসীরা এসে গণধোলাই দিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয়। বিষয়টি থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এবিষয়ে বিজিবি সদস্য রানা হামিদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রানা হামিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category