• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম উত্তর এর বিএনপি’র রাজনীতিতে ত্যাগী নেতা গিয়াস উদ্দিন: দলকে ভালোবাসার অনন্য উদাহরণ

দিনকাল বিডি / ৯৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: বিএনপি’র জন্য ত্যাগী এক যুবক, জীবনের অধিকাংশ সময় ব্যয় করে দলের নিবেদিত প্রাণ এ পরিনত হওয়ার পর পদ-পদবীর লোভ সামাল দেয়া একটি নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন। দলীয় অসহায়-অভাবী সাধারণ নেতা-কর্মীদের দিকে নিজের সাধ্যমতো হস্ত প্রসারিত করে যাওয়া ওই গিয়াস উদ্দিন শুধুমাত্র বিএনপি করার অপরাধে বিগত আওয়ামী লীগের শাসনামলে তার নিজের বাড়ি এলাকার বাজার মীরসরাই পৌরসভা সদর বাজারে থাকা ব্যবসা-বানিজ্য সহ প্রায় সব কিছু-ই হারিয়েছেন।

মীরসরাই উপজেলা বিএনপি’র তৎসময়ে দায়িত্ব পালন করে যাওয়া আহবায়ক কমিটির অন্যতম: সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সদস্য পদে থেকে দলের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দলীয় কাজ করে যাওয়া এবং দলীয় সাধারণ নেতা-কর্মীদের বিপদাপদে পাশে থাকায় ঈসান্বিত হয়ে আওয়ামী লীগের নজর পড়ায় তার ওপর নেমে আসে রাজনৈতিক অন্ধকারাচ্ছন্ন কালো হাত। ফলে, তার সব ব্যবসা-বানিজ্য বন্ধ করে দেয়া হয়। এর ফলে, এক প্রকার জীবন বাঁচানো ও দায় হয়ে পড়ে। নানাবিধ: হুমকি-ধামকির ‘গড়গ’ চলতে থাকে তার ওপর।

ফলে, জীবন বাঁচানোর তাগিদে শহর কেন্দ্রীয় হয়ে বাধ্য হতে হয় তাকে। নিজ গ্রাম-এলাকা ছেড়ে শহরকেন্দ্রিক হয়ে পড়লে ও নিয়মিত দলীয় সাধারণ নেতা-কর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে চলেন তিনি। বলতে গেলে দীর্ঘ ফেরারি জীবন অতিবাহিত করার প্রাক্কালে গত ৫ আগষ্টের পটপরিবর্তনের পর আল্লাহর অশেষ কৃপায় মুক্ত বিহঙ্গের মতো নিজের এলাকা মীরসরাইতে আসা-যাওয়া শুরু করতে পেরে আল্লাহর দরবারে শেষ হীন শোকরিয়া আদায় করেন তিনি।

দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ভাই/বন্ধু হিসেবে চোখের অলক্ষ্যে থাকলে ও যৎসামান্য হলে ও যোগাযোগ ছিলো যথারীতি। এর-ই মাঝে ১৪ মে বুধবার আকস্মিক ভাবে দেখা হয়ে যায় মীরসরাইতে। কথপোকথনে উঠে আসে দীর্ঘদিন নিজের এলাকায় অনুপস্থিতির বিভিন্ন দিক্।
আলাপ’র ফাঁকে ভারাক্রান্ত হ্রদয়ে বিএনপি’র নিবেদিত প্রাণ গিয়াস উদ্দিন আক্ষেপ করে বলেন, দল এখনো না আসলে ও কিন্তু একটা পজিশনে আসার পর ও দীর্ঘদিনের যাতনায় প্রায় নিঃশেষিত হয়ে যাওয়া বাঁকা পজিশন এখনো সোজা করতে পারিনি।

অবৈধ এবং অনৈতিক কোনো কর্মের মানসিকতা না থাকায় সামনে আগানো ও দায় হয়ে পড়েছে। তথাপি, জীবন বাঁচানোর পথ খোলসা করে দিয়েছেন বলে আল্লাহর দরবারে শোকরিয়া।
এক প্রশ্নের উত্তরে বিএনপি’র সাবেক এই নেতা গিয়াস উদ্দিন বলেন, নোংরা রাজনীতির করাল গ্রাস অতিত সময়ে নিজের শরীর কে ষ্পর্ষ করতে দেয়নি ঠিক তেমনি এখনো দিচ্ছি না এবং আগামীতে ও দেবো না। দলকে ভালোবাসী, দলের জন্য প্রয়োজন মাফিক নিজের থেকে যতোদূর সম্ভবত করে যাবো তথাপি কারো কাছে মাথা নত করে নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category