• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রামের সীতাকুন্ড প্রেসক্লাব থেকে আওয়ামী দোসরিপনায় ২ জনকে বহিষ্কার: পাশ্ববর্তী মীরসরাইয়ের দিকে নজর নেই!

Reporter Name / ৬৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৭ মে, ২০২৫

এম, এ কাশেম \ বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা প্রেসক্লাবে থাকা আওয়ামী দোসরদের ওপর অবশেষে নজর পড়লো! এবং দু’জন কে বহিস্কার ও করা হলো। কিন্তু, তার পাশ্ববর্তী মীরসরাই উপজেলায় এখনো বেখবর!!! বিগত ১৭ বছর আওয়ামী দোসরিপনায় প্রেসক্লাবের ওমুক-তমুক পদ-পদবী ব্যবহার করে এবং দাম্ভিকতা প্রদর্শন করে সাংবাদিকতা পেশার ওপর কালিমা লেপন করে নিজেরা লাখোপতি-কোটিপতি বনে গিয়ে সাংবাদিকতা পেশাকে নর্দমাবিষ্ট ডাস্টবিনে ফেলে দিয়েছিলো যে বা যারা আস্তে আস্তে তাদের মুখোস খসে পড়ছে।

বিগত ১৭ বছরের ঝঞ্জাট ছাড়াতে একটু সময়ের প্রয়োজন হলে ও কিন্তু দেশের বিভিন্ন স্থানে বিগত ১৭ বছর চরম বৈষম্যের শিকার হওয়া সাংবাদিক সমাজ বেঁকে বসে দ্রæততার মধ্যে ওই সব সাংবাদিক নামধারী আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। গথ ৯ মাসের মধ্যে দেশের অনেক স্থানে সাংবাদিক নামধারী আওয়ামী দোসরদের পাকড়াও ও যথাযথ ব্যবস্থা নেয়া শুরু হলে অনেক-ই পালিয়ে যায়।দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামে ও তা শুরু করেন বৈষম্যের শিকার সাংবাদিক সমাজ।

ইতিমধ্যে চট্টগ্রামে ওই সব সাংবাদিক নামধারী আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরুর কথা আগে ভাগে জেনে গিয়ে কয়েকজন বিগত সময়ের নামীদামী সাংবাদিক নামের কলংক ব্যাক্তিরা পালিয়ে যায়। আর যারা পালাতে পারেনি এবং পালানোর সুযোগ ও এখন আর পাচ্ছে না। এবং তাদের বিরুদ্ধে যথারিতি শুরু হয়েছে এ্যাকশন। ওই রকম কার্যক্রম এখন আর শুধু চট্টগ্রাম শহরের মধ্যে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে বিভিন্ন উপজেলায় ও।

আর তার-ই নিরীখে চট্টগ্রাম (উত্তর) এর সীতাকুন্ড উপজেলা প্রেসক্লাব থেকে সাংবাদিক নামধারী দুই আওয়ামী দোসর কে বহিস্কার করা হয়েছে। এতে অন্যান্য সাংবাদিকরা সন্তুষ্ট নয়। তাদের দাবি-সাংবাদিকতার নাম ব্যবহার করে এবং পেশা কে কলংকিত করে বিগত ১৭ বছর যারা অকাম কু’কাম করেছে তাদের বিরুদ্ধে আইনগত সহ যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ দিকে সীতাকুন্ড উপজেলার নিকটবর্তী উপজেলা মীরসরাই।

চট্টগ্রামের প্রবেশদ্বার হওয়ার সুবাদে এবং বিগত ১৭ বছর দেশের রাষ্ট্রিয় ক্ষমতায় ‘জগদ্দল পাথর’র ন্যায় চেপে বসা শেখ হাসিনার আওয়ামী সরকারের প্রভাবশালী সাবেক মন্ত্রী এবং তৎ দলীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর গ্রামের বাড়ি এলাকা মীরসরাই সেই সুবাদে তার দলীয় ক্যাডাররা কোনো না কোনো ভাবে সাংবাদিকতা পেশায় এসে অব লীলায় শুরু করে বিভিন্ন অপকর্ম। যার পুরো বদ নামের বোঝা বহন করতে হয়েছিলো পেশাদারী আসল সাংবাদিকদেরকে।

এর-ই মধ্যে গত ৫ আগষ্ট শেখ হাসিনার পলায়ন ও তার নের্তৃত্বাধীন আওয়ামী সরকারের পতন ঘটার পর সাংবাদিকতার নাম ব্যবহার করে অপকর্মকারী আওয়ামী দোসরদের মধ্যে ২/৩জন পালিয়ে যায়। এবং কয়েকজন রয়েছে তাদের মধ্যে ও কয়েকজন কয়েক দিন গা ডাকা দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে থাকা নেতা-কর্মী নামধারী ধান্দাবাজদের মধ্যে ক’জনের সাথে যোগাযোগ করে এবং সখ্যতা স্থাপন করে ফিরে আসে এলাকায়।

এবং বহাল তবিয়তে থেকে চালিয়ে যাচ্ছে তারা তাদের আপন কর্ম! কিন্তু, আসল সাংবাদিকদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ সৃষ্টি হওয়ার এমনোতর: সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ক’জন নেতার শেল্টার পেয়ে ওই সব সাংবাদিক নামধারী আওয়ামী দোসরদের দেখা মাত্র-ই আসল সাংবাদিক সহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের বহি:প্রকাশ ঘটার উপক্রম হয়েছে। এমনোতর: অবস্থার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাব ও আসল সাংবাদিক সমাজ এবং ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব নের্তৃবৃন্দ তদন্ত সাপেক্ষিক খবর নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে একদিকে সাংবাদিকতা পেশার মান বজায় রাখা সহ বিক্ষুব্ধ সাংবাদিক সহ সাধারণ মানুষের ক্ষোভ নিরসনে এগিয়ে আসবেন বলে সর্ব শ্রেণী ও পেশার মানুষ মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category