গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টোরঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। ১৮ মে রোববার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কালুপাড়া সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠে পরিত্যক্ত অবস্থায় ওইসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদিন সকালে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তীতে জানানো হয়, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীন কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের ওই পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় বিজিবির অভিযানের খবর পেয়ে ফেন্সিডিল চোরাকারবারিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা।পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, ‘নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।