• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

পত্নীতলায় আমগাছ কর্তনের অভিযোগ উঠেছে

দিনকাল বিডি / ২৭৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃনওগাঁর পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের পাড়াশাওলী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকজন কর্তৃক রাজু আহম্মেদ নামের এক ব্যক্তির সম্পত্তির উপর থেকে বেশ কয়েকটি আম গাছ কর্তন ও বেড়া ভেঙ্গে ফেলে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে।
পত্নীতলা থানায় দাখিলকৃত অভিযোগ পত্র সুত্রে জানাগেছে পাড়াশাওলী গ্রামের মৃত: রফিকুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ পৈত্রিক সুত্রে প্রাপ্ত হয়ে পাড়াশাওলী মৌজায় অবস্থিত প্রায় ১ একর ৮১ শতক সম্পত্তি ভোগদখলে থাকা কালে গত ৬ ডিসেম্বর রাত ১০ টার সময় একই গ্রামের কতিপয় লোকজন ওই সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে তার জমির চার পাশের বাঁশের বেড়া ভাংচুর ও জমিতে থাকা ১৯/২০ টি আমগাছ কেটে ফেলে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। উল্লেখ্য যে ওই গ্রামের আলহাজ্ব উফের মুহাম্মদ ও তার লোকজন বেশ কিছুদিন ধরে ওই সম্পত্তি জবর দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে নওগাঁ আদালতে ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করলে বিজ্গ আদালত আইনশৃংঙ্খলা রক্ষার লক্ষে উভয় পক্ষকে ওই বিবাদমান সম্পত্তিতে প্রবেশ না করা ও শান্তি শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন।পত্নীতলা থানা পুলিশ এ বিষয়ে উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থাকার জন্য নোটিশ প্রদান করেন। এ দিকে গত ৭ ডিসেম্বর পত্নীতলা থানায় ভুক্তভোগী রাজু আহমেদ লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে প্রতিপক্ষের আলহাজ্ব উফের মোহাম্মদের সাথে কথা হলে তিনি বলেন রাজু আহমেদের অভিযোগ সম্পুর্ন অসত্য ও পরিকল্পিত। সে আমাদের সম্পত্তির জাল দলিল তৈরী করে তা ভোগদখলে আসার চেষ্টা করছে। এ বিষয়ে স্থানীয ইউনিয়ন পরিষদে বেশ কয়েকবার সালিশ দরবার হয়েছে সে উপযুক্ত কোন দলিল পত্র সেখানে উপস্থাপন করতে পারেনি। তাছাড়া ওই সম্পত্তি প্রায় ৭/৮ বছর আগে আম বাগানের জন্য লীজ দেয়া হয়েছে। রাজু আহমেদ ওই আম বাগানের পাশের সরকারি রাস্তার ধারে সম্প্রতি কয়েকটি আম গাছ রোপন করে আমাদের জমি দখলে নেয়ার পাঁয়তারা চালিয়েছে। তার তৈরীকৃত ভুয়া দলিল ও খারিজ বাতিলের জন্য ইতোমধ্যে মামলা করা হয়েছে। দায়িত্বে নিয়োজিত এ এস আই আমিনুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান উক্ত সম্পতির উপর ১৪৪ জারি চেয়ে আদালতে রাজু আহমেদ মামলা করেছে। স্ব স্ব অবস্হায় থাকার জন্য উভয় কে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category