হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে মারপিট, গুরুত্বর জখম ও প্রাণ নাশের হুমকির ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়াখাঁ গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে আব্দুর রশিদ মিয়া (৫৮) বাদী হয়ে গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মামলা করেন। মামলার আসামি হচ্ছে পৌরসভার হুড়াভায়াখাঁ মহল্লার ৫নং ওয়ার্ডের সাইদার রহমান বাবুর ছেলে আশরাফুল ইসলাম (৪৫)। মামলায উল্লেখ করা হয় আসামিদের সাথে বাদি পক্ষের পূর্ব শত্রুতা রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে বাদী পক্ষকে আসামি ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত ২২ সেপ্টেম্বর রাতে বাদী আব্দুর রশিদ মিয়ার ছেলে রেজাউল ইসলামকে হুড়াভায়াখাঁ মহল্লার হাবলুর মোড় নামকস্থানে পৌছিলে পূর্ব শত্রুতাবশত মটর সাইকেল দ্বারা পথরোধ। এরপর আসামি ধারালো অস্ত্র (ছুরি) দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কোপ মারলে মাথার উপর গুরুত্বর জখম হয়। ওই ঘটনার দেখিয়ে পথচারিরা এগিয়ে আসিলে আসামিরা রেজাউল ইসলামকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেল কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখিলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে দীর্ঘদিন রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, আসামীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।