• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

কালাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের দক্ষতা গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রশিক্ষন অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

মোঃ ফারুক হোসেন

কৃষক-কৃষাণীদের নিয়ে দক্ষতা ও উৎপাদনের গুনগত মান বৃদ্ধির লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় জয়পুরহাটের কালাইয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস। শনিবার (২৪ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে স্কুল কংগ্রেস অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষন অনু্ষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান ।
পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখী করণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টিসহ বিভিন্ন কৃষি বিষয়ক মূখ্য আলোচনা করেন পার্টনার প্রকল্প বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা তৌহিদা মুহতামিম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুনিরুজ্জামান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুস সাকিব।

অনুষ্ঠানে অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আবদুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category