• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে শাহজাহান আলী(৪৮) নামের এক নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার(২৫ মে) ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহজাহান উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কবির উদ্দিনের ছেলে। তিনি ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য।

পুলিশ জানায়, রোববার ভোররাতে ফ্যাসিস্ট আওয়ামীলীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে আওয়ামীলীগ নেতা শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আটক ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category