• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

দিনকাল বিডি ২৪ / ৮৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরের কাশিমপুর ইউনিয়ন
ভূমি অফিসের নতুন দ্বি-তল বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা
হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল
আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন
করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সারা দেশে ইউনিয়ন ভূমি
অফিস নির্মাণ প্রকল্প ২য় পর্যায়ে প্রায় এক কোটি ১০লাখ টাকা ব্যয়ে
এই ভবনের নির্মাণ কাজ করা হবে। ইতি মধ্যে নির্মাণকারি প্রতিষ্ঠান
মেসার্স এম.আর ট্রেডার্স পশ্চিম বালুভরা রাণীনগরকে কার্য আদেশ
দেওয়া হয়েছে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভুমি) শেখ নওশাদ
হাসান, উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, কাশিমপুর ইউনিয়নের
ভূমি অফিসের তহশিলদার রফিকুল ইসলাম বিশ্বাস, ইউপি সদস্য খলিলুর
রহমান প্রমূখ।
এর আগে তিনি উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর
মধ্যে ছিলো ভূমি বিষয়ক বিশেষ শুনানী, রাণীনগর ইউনিয়ন ভূমি অফিস
পরিদর্শন, বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ,
নারী ফোরামের ব্লকবাটিক প্রশিক্ষন ও ব্লকবাটিক বিষয়ক সামগ্রী
বিতরণে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category