• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার উম্মুক্ত বাজেট পেশ

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ রবিবার, ১ জুন, ২০২৫

আনিসুর নাটোর জেলা প্রতিনিধি,,

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উম্মুক্ত বাজেট পেশ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌস রোববার সকালে পৌর হল রুমে অনুষ্ঠিত বাজেট সভায় ৫২ কোটি ৭৫ হাজার ৪১২ টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে উদ্ধৃত্ত রাখা হয়েছে ১৭ লক্ষ ৩৪ হাজার ৪৯২ টাকা। বাজেটে রাজস্ব খাতে আয় ৪ কোটি ৯৬ লক্ষ ৩০ হাজার ৪১২ টাকা ও উন্নয়ন খাতে আয় ৪৬ কোটি ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৪ কোটি ৭৮ লক্ষ ৯৫ হাজার ৯১২ টাকা ও উন্নয়ন খাতে আয়ের সম্পূর্ণ অংশ।
বাজেট সভায় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপি’র সাবেক সভাপতি ইসাহাক আলী, জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারী আবু বকর সিদ্দিক, বিশিষ্ট ব্যবসায়ী ইমান আলী, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা সভাপতি অমর ডি কস্তা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category