এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভা বাজারের আহমেদ কমপ্লেক্স এ মেসার্স স্বপ্না সাইকেল মার্ট (২ ইউনিট) ও রাহী কম্পিউটার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত প্রতিষ্ঠান দুইটির উদ্বোধন করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারি।
১ জুন (রবিবার) আসরের নামাজের পর উক্ত দুই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবু সাঈদ বাবলু, যুবদল নেতা মোহাম্মদ আলমগীর এবং স্বপ্না সাইকেল মার্ট এর স্বত্বাধিকারী হারুনুর রশিদ ও রাহী কম্পিউটার এর প্রোপাইটর মাইনুল আলম প্রমুখ।
পরে মিলাদ শেষে ব্যবসা প্রতিষ্ঠান দু’টির ব্যবসার প্রসারে বিশেষ মোনাজাত করা হয়।