• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কালাইয়ে লোক সংস্কৃতি পরিষদের আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান

দিনকাল বিডি ২৪ / ২২৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

মোঃ ফারুক হোসেন

জয়পুরহাটের কালাইয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে গুণীজন সম্মাননা শুক্রবার (১৩ জুন) বিকাল ৪.৩০ঘটিকায় ২০২৫ প্রদান করা হয়েছে। লোক সংস্কৃতি পরিষদ এর আয়োজনে ও হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশান এর সহযোগিতায় কালাই মডেল মসজিদের হলরুমে এই গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

গুণীজন সম্মাননা -২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস এন্ড ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল। সভাপতিত্ব করেন লোক সংস্কৃতি পরিষদের সভাপতি মো:আব্দুল মজিদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা কারিমন নেছা মুন্নী।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান এবং অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার যতন কুমার দেবনাথ।
গুণীজন সম্মাননা -২০২৫ অনুষ্ঠানে এ বছর যে ৬ জনকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন
দেশবরেণ্য গীতিকার ও সুরকার-শামসুদ্দীন হীরা, দেশবরেণ্য ক্রীড়াবিদ ও সংগঠক- মো: আবজাল হোসেন, সাংবাদিক ও কলামিস্ট-মো: মুরশীদ আলম, কবি, কলামিস্ট ও সম্পাদক -মো: নজরুল ইসলাম, শিক্ষক ও শিক্ষানুরাগী (মরণোত্তর)- মো: আতাউর রহমান, শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষী -মো: আব্দুল করিম।
গুণিজন সম্মাননা অনুষ্ঠানে উপজেলার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ গুণীজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category